মোল্লাহাটে বিএনপি নেতা এম এ এইচ সেলিমের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আগের সংবাদ

বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে ভারতীয় যাত্রী আটক

পরের সংবাদ

যশোরে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও মাদকসহ আলোচিত লিটন গাজী আটক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫ , ৭:০৭ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ৩০, ২০২৫ , ৭:১০ অপরাহ্ণ

যশোরে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও মাদকসহ আলোচিত লিটন গাজীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে ডিবি ওসি মঞ্জুল হক ভুঞার নেতৃত্বে একটি বিশেষ টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

ডিবি পুলিশ জানায়, লিটন গাজীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগজিন ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে গোয়েন্দা বিভাগের ধারণা।

ঘটনার বিস্তারিত জানাতে আজ দুপুরে প্রেস ব্রিফিং করবে ডিবি পুলিশ। সেখানেই আটক হওয়ার পেছনের তথ্য, উদ্ধারকৃত অস্ত্র-মাদকের ধরন ও তার বিরুদ্ধে পূর্বের মামলাসহ অন্যান্য বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়