১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজিরের পর সাব-জেলে নিয়ে যাওয়া হয়েছে

আগের সংবাদ

আত্মহত্যা করা তরুণীকে মর্গের ভিতরে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

পরের সংবাদ

জবির জুবায়েদ হত্যা: ‘পুরোটাই ত্রিভুজ প্রেমের কাহিনী’

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫ , ১:৪২ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২২, ২০২৫ , ১:৪৩ অপরাহ্ণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে হত্যাকাণ্ডের ‘রহস্য উদঘাটনের’ দাবি করে পুলিশ বলছে, এখানে রাজনৈতিক কোনো বিষয় জড়িত নেই; ‘ত্রিভূজ প্রেমের’ কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।

জুবায়েদ হত্যায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস, এন, মো. নজরুল ইসলাম।

গ্রেপ্তার তিনজন হলেন- জুবায়েদের ছাত্রী তার প্রেমিক এবং ওই প্রেমিকের বন্ধু ২০ বছর বয়সী ফারদীন আহম্মেদ আয়লান। এই তিনজনের নামে সকালে বংশাল থানায় জুবায়েদের ভাই এনায়েত হোসেন মামলাটি দায়ের করেন। তিনজন ছাড়াও অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

জুবায়েদ হত্যার পর তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিতে মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসে অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, এই ঘটনাটির সঙ্গে বরগুনার রিফাত হত্যায় তার স্ত্রী মিন্নির জড়িত থাকার ওই ঘটনার সমাঞ্জস্য পাওয়া গেছে

“এটা মিন্নির ঘটনার সাথে মোটামুটি সিমিলার।”

তিনি বলেন, “এখানে রাজনৈতিক কোনো বিষয় নাই, এটা কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী। এটাকে রাজনৈতিক কালার দেওযার কোন সুযোগ নাই। আমরা এমন কিছু পাইওনি।”

অতিরিক্ত কমিশনার নজরুল বলেছেন, পাশাপাশি বাড়িতে ওই মেয়েটি ও তার প্রেমিকের বেড়ে ওঠা ছোটবেলা থেকে। তাদের প্রেমের সম্পর্ক ছিল দেড় বছরের মত। আর জুবায়েদ মেয়েটিকে তার বাড়িতে যেয়ে পড়াতেন প্রায় এক বছর ধরে।

“এক পর্যায়ে উভয়ে প্রেমের সম্পর্কে জড়ায়।”

প্রায় একমাস আগে পুরনো প্রেমিক জানতে পারে, জুবায়েদের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক আছে। বিষয়টি মেনে নিতে না পারায় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়