ঝিকরগাছায় নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালায়
বিদেশ গমনেচ্ছুকদের সতর্কতামূলক পরামর্শ দিয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী প্রতারক দালাল থেকে সাবধান থাকার পরামর্শ ও গুরুত্বপূর্ণ নির্দেশনা
দিয়েছেন। তিনি বিদেশ যেতে ইচ্ছুকদের উদ্দেশ্যে বলেছেন, বৈধ রিক্রুটিং এজেন্ট,পাসপোর্ট, ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়া কেউ কর্মসংস্থানের জন্য বিদেশ যাবেন না। অবৈধ পথে বিদেশ গেলে প্রতারিত হয়ে সর্বশান্ত হলে আমাদের আর কিছু করার থাকে না। তাছাড়া যারা প্রতারণার শিকার হন তারাও নির্যাতন-নিপীড়ন ও সর্বস্ব হারিয়ে দেশে ফেরেন। এটা কারও কাম্য নয়।
তিনি (১৬অক্টোবর) ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুর্ণরেকিএীকরণ” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবী সংস্থা ব্রাক ঝিকরগাছা ইউনিট কর্তৃক ‘ইম্প্রুভড সাসটেইনেবল রিএন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্ন মাইগ্রান্টস’ প্রোগ্রাম (প্রত্যাশা-২)’র আওতায় এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা ও নাভারন ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আনিছুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি নূর মোহাম্মদ গাজী কর্মশালায় আগতদের উদ্দেশ্যে সতর্কতামূলক পরামর্শ দিয়ে আরো বলেন,কারো দ্বারা প্রলুব্ধ হয়ে আপনি নিজে কিম্বা আপনার স্ত্রী সন্তানদের মোবাইল ফোনের ওটিপি নাম্বার দেবেন না।
ছেলে মেয়েদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন না দেবার পরামর্শ দিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সন্তানের সহজ-সরলতার সুযোগ নিয়ে প্রতারকচক্র ছলচাতুরি ও প্রতারণার মাধ্যমে আর্থিক ও চারিত্রিক সর্বনাশ ঘটাতে পারে। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে।
তিনি কর্মশালায় আগতদের উদ্দেশ্যে সতর্ক করে দিয়ে বলেন বিদেশ যেতে প্রতারকদের খপ্পরে পড়ে গোপনে আর্থিক লেনদেন করবেন না। বৈধপথে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্ট,কাজের ধরণ, বেতন সুযোগ-সুবিধা নিশ্চিত না হয়ে বিদেশ যাবেন না। সঠিকতা যাচাইয়ে থানা কিম্বা ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
তিনি বাল্যবিয়ে,যৌতুক, মাদক,ইভটিজিং, মোবাইল প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।