মনিরামপুরে চার দোকানে চুরি

আগের সংবাদ

মনিরামপুরে চাঁদা না পেয়ে ইউপি সদস্যর বৃদ্ধ বাবাকে কুপিয়ে আহত

পরের সংবাদ

ঝিকরগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫ , ৮:২০ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৯, ২০২৫ , ৮:২১ অপরাহ্ণ

যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী।

তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাইবার ক্রাইম, বিকাশে প্রতারণা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে জ্ঞানগর্ভ বক্তব্য তুলে ধরেন। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সতর্ক হওয়ার পাশাপাশি অভিভাবকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বয়োসন্ধিকাল অতিক্রমের সময় বাবা-মাকে কঠোর নজরদারির পাশাপাশি অধিকতর সচেতন হওয়া উচিত ।

এক্ষেত্রে শিক্ষার্থীদের মনে রাখতে হবে নিজেকে একজন সুনাগরিক হিসেবে,ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতের প্রয়োজনে লেখাপড়ায় গভীর মনোযোগ দিতে হবে। বৃহস্পতিবার (০৯)অক্টোবর বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান আলোচক থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী নূর মোহাম্মদ গাজী শিক্ষার্থীদের সতর্ক করে বলেন বর্তমান যুগে প্রযুক্তির অপব্যবহার অনেক ক্ষেত্রে অপরাধের জন্ম দিচ্ছে। শিক্ষার্থীদের উচিত সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যাংকিং ব্যবহারে সতর্ক থাকা। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং- সমাজ ধ্বংসের অন্যতম কারণ। এগুলো প্রতিরোধে শিক্ষকরাই প্রথম ভূমিকা রাখতে পারেন।

কর্মশালায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সচেতনতার মাধ্যমে নৈতিকচরিত্র গঠন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং ওসি নূর মোহাম্মদ গাজী তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন।

উল্লেখ্য, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী যোগদানের পর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিকভাবে কর্মশালায় অংশগ্রহণ করে দারুন প্রশংসিত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়