ঝিকরগাছা-চৌগাছার সমসাময়িক রাজনীতি নিয়ে টিপু-জহুরুলের সৌজন্য সাক্ষাৎ

আগের সংবাদ

ঝিকরগাছা উপজেলা বিএনপি'র জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরের সংবাদ

ক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হয় দুদকের গাড়ি

বেনাপোলে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তাকে ছেড়ে দিল দুদক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫ , ১১:৫৬ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৭, ২০২৫ , ১২:৪৫ পূর্বাহ্ণ

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটকের পর অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দূনীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুদকের গাড়ি প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। পরে পুলিশের হস্তক্ষেপে গাড়ি ছেড়ে দেয় জনতা।

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বিকাল ৩ টার দিকে কাস্টমস কর্মকর্তা ও তার সহযোগী এনজিও সদস্যকে ঘুসের টাকা সহ কাস্টমস থেকে আটক করে দুদক।

এদিকে আটকের পর টানা ৫ ঘন্টা কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুদক সদস্যরা।

এসময় সাংবাদিকদের জেরার মুখে অভিযানে অংশ নেওয়া যশোর জেলা দূনীতি দমন কমিশন দুদকের সহকারি পরিচালক আলামিন হোসেন জানান, কাস্টমস কর্মকর্তার ঘুষ বানিজ্যের খবরে দুদকের একটি দল কাস্টমসে অভিযান চালিয়ে কাস্টমসের রাজস্ব ও তার সহযোগীকে ঘুষের টাকাসহ ধরা হয়। রাজস্ব কর্মকর্তা স্বিকার করেছেন এনজিও সদস্যের কাছে পাওয়া ঘুষের টাকা তিনি রেখেছেন। এনজিও সদস্যকে আটক করা হয়েছে। অপরাধ স্বীকার করলে কাছে না পাওয়ায় রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে অপরাধ স্বিকার করার পরও রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুসে ওঠেন সাধারন ব্যবসায়ীরা। এক পর্যায়ে দুদক কর্মকর্তারা চলে যাবার সময় তাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে জনতা। পরে পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক খাইরুল ইসলামের মধ্যস্ততায় আধা ঘন্টা পর জনতা গাড়ি ছেড়ে দেয়।

স্থানীয় ব্যবসায়ী রহমান জানান, কাস্টমস কর্মকর্তা শামিমা আক্তার অপরাধ স্বিকার করার পরও তাকে ছেড়ে দেওয়া দুদকের প্রতি মানুষের সম্মান ও বিশ্বাস নষ্ট হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়