বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার দাবি, দেশে কোনো ধরনের ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন প্রজন্মের সংবাদমাধ্যম জিটিও-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।
অধ্যাপক ইউনূস বলেন, “হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ আসলে ভুয়া খবর। এখন ভারতের অন্যতম বিশেষত্বই হলো এমন ভুয়া তথ্য ছড়ানো।”
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নেয় আন্দোলনকারীরা। এ প্রসঙ্গে তিনি বলেন, “সিদ্ধান্তটি আমাকে বিস্মিত করেছিল। অনিচ্ছা সত্ত্বেও আমি তা মেনে নিয়েছি। তখন আন্দোলনকারীদের বলেছিলাম—আপনারা যদি এত ত্যাগ স্বীকার করতে পারেন, তবে আমিও সিদ্ধান্ত বদলাব।”
সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়েও বিস্তারিত কথা বলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।