সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ইন্তেকাল

আগের সংবাদ

ইঞ্জিনিয়ার থেকে আধুনিক কৃষক: আব্দুল্লাহ আল মামুনের অনন্য পথচলা

পরের সংবাদ

ইয়েমেনের হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫ , ১১:০৫ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৫ , ১১:০৫ পূর্বাহ্ণ

ইসরাইলের মধ্যাঞ্চল ও দক্ষিণ পশ্চিম তীরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী। সোমবার (২৯ সেপ্টেম্বর) এ হামলার সময় ইসরাইলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে। খবর দিয়েছে টাইম অব ইসরাইল

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হুথিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি আগ্রাসনের জবাবে হুথিরা প্রায়ই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরাইলও ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে।

এদিকে, ফিলিস্তিনে ইসরাইলি হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় সময় রোববার গাজার বিভিন্ন আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। হতাহতদের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে।

আল জাজিরার তথ্যমতে, প্রায় দুই বছর ধরে চলা হামলায় গাজায় এ পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৮ হাজার ১৬২ জন, আর লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়