অজ্ঞান হওয়ার ভান করলেন এক নারী
কুয়ালালামপুরের জালান সুলতান আজলান শাহ এলাকায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের (KL Strike Force) অভিযানে ১৯৯ জন বিদেশি আটক হয়েছেন। শুক্রবার রাতে চালানো এ অভিযানে বৈধ কাগজপত্র না থাকা এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তাদের আটক করা হয়।
অভিযানের সময় ৫০ বছর বয়সী এক নারী নাটকীয় কাণ্ড ঘটান। তিনি প্রথমে চিৎকার-চেঁচামেচি করেন এবং পরে অজ্ঞান হওয়ার ভান করে কর্মকর্তাদের সহানুভূতি কুড়ানোর চেষ্টা করেন। তবে তদন্তে ধরা পড়ে, তার পাসপোর্ট অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।